সড়ক ও ফুটপাত নিয়ে হার্ডলাইনে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত  সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে এখন থেকে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সেই সব দোকানের মালামালও জব্দ করা হবে।  মানবিকতার অজুহাতে সড়ক ও ফুটপাত দখল করে রাখার কোনো সুযোগ নেই। বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিষয়টি জানান তিনি।  ডিএসসিসি প্রশাসক বলেন, এ নিয়ে এতদিন অনুরোধ করা হয়েছে। এখন থেকে নিয়মের বাইরে সড়ক ও ফুটপাতে দোকান বসালেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

রাজধানীর যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এসব কারণে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যোগ করেন প্রশাসক।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর