২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। সেভাবেই প্রস্তুতি এগিয়ে চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও অনলাইনে এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।  পাশাপামি শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর 'Result' কর্নারে প্রবেশ করেও (Education board results gov bd website check) ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই নিজের ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।

যেকোনো মোবাইল অপারেটর থেকে  HSC Board Name (First 3 Letters) Roll 2026 লিখে  16222 নম্বরে পাঠিয়ে দিয়েও ফলাফল জানা যাবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর