মন্তব্য
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়।
জানা গেছে, ২৬ অক্টোবর পর্যন্ত দৈনিক সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট ছেড়ে যাবে। ২৩ থেকে ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে
বিডি২৪অনলাইন/এনএন/এমকে