উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬


উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারির নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সব ওয়ারিশের নাম অন্তর্ভুক্ত করে যৌথ নামজারি করতে হবে। তবে নিবন্ধিত বণ্টননামার মাধ্যমে জমি ভাগ করা হলে সে ক্ষেত্রে নিজের অংশ অনুযায়ী পৃথক খতিয়ান করা যাবে।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অন্য ওয়ারিশদের বাদ দিয়ে এককভাবে নামজারি করার সুযোগ সীমিত হবে। প্রত্যেক ওয়ারিশকে তাঁর প্রাপ্য অংশ অনুযায়ী সহ-অংশীদার হিসেবে দেখানো হবে।

জমির আনুষ্ঠানিক বণ্টন না হলে পৃথক খতিয়ান করা যাবে না। তবে বণ্টননামা না থাকার কারণে যৌথ নামজারির আবেদন বাতিল করা যাবে না। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারির আবেদনে সব ওয়ারিশের তথ্য ও ওয়ারিশ সনদ দিতে হবে। ওয়ারিশরা নিজেদের মধ্যে জমি ভাগ করে পৃথক খতিয়ান করতে চাইলে সে ক্ষেত্রে নিবন্ধিত বণ্টননামা সম্পন্ন করতে হবে। এরপর বণ্টন অনুযায়ী নিজের অংশের জন্য পৃথক নামজারির আবেদন করতে পারবেন প্রত্যেকে ।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর