মন্তব্য
স্থানীয়
সরকার নির্বাচনে বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না সরকার। এ কথা জানিয়ে স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম বলেছেন, নিজেদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন মানুষ।
বৃহস্পতিবার
(২২ অক্টোবর) বগুড়ার মোকামতলা
উপজেলায় এক সুধী সমাবেশে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ নেই।
বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির প্রার্থীদের ভোট দিলে গ্রামাঞ্চলে উন্নয়ন ছড়িয়ে দেওয়া সহজ হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে