চাঁদাবাজদের ধরতে নতুন আইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬


চাঁদাবাজির ঘটনায়  প্রভাবশালীদের ভয়ে অনেক সময় মুখ খুলতে চান না  ভুক্তভোগীরা। থানায় অভিযোগ করতে  এমনকি আদালতে সাক্ষ্য দিতেও ভয় পান তারা। এতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে দেখা দেয় জটিলতা। এমন পরিস্থিতি থেকে উত্তোরণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন আইন পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই নিজে বাদি হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে পুলিশ ।

বিষয়টি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসে  এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এ সময় কথা বলেন। জানান,  পুলিশ  আইনশৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়। বলপ্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ।

গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন,  এ সময়ে সমাজে মাদকের বিস্তার ঘটেছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে  কাজ করছে পুলিশ।

পুলিশ প্রধানমন্ত্রী জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।  এ বিষয়ে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি স্বতন্ত্র শাখায় পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর