আকাশে দরজা খুলে মারা গেল এয়ার অ্যাম্বুলেন্সের নারী রোগী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬


যাত্রাপথে  আকাশে দরজা খুলে যাওয়ার পরে একটি এয়ার অ্যাম্বুলেন্সের থাকা অসুস্থ নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যায়। কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, দরজা খুলে যাওয়ার পরে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরে ওই নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র।

এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান হচ্ছে এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে

 


মন্তব্য
জেলার খবর