নেহা বোরা পেলেন মুক্তি, অভিজিতের কপালে কী আছে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬


নানা আলোচনার মধ্যে অবশেষে মুক্তি পেয়েছেন ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা  অন্যদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকায় বিক্ষোভ মিছিলের আগে তাদের দুজনকেই সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আটকসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। আর অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, কনট প্লেসে  বিক্ষোভ মিছিল থেকে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছে বলে খবরে জানা গেছে। তবে  আটক ব্যক্তিদের পরিচয় এবং পুলিশের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর