হামলার আশঙ্কায় সৌদির দুই শহরে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬


 

সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে  জরুরি সতর্কতা জারি করা হয়েছে।  এই দুই শহরের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে দেশটির সৌদি সিভিল ডিফেন্স। তার আগে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই জরুরি সতর্কতা দেওয়া হয়। খবর সংবাদমাধ্যম আনাদোলু।

খবরে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতি সামাল দিতে ও ক্ষয়ক্ষতি এড়াতে এই দুই শহর আভা ও নাজরানে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। যদিও সতর্কতা জারির মাত্র আট মিনিট পরই নাজরান শহরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এরও কিছু পরে আভা শহরেও সতর্কতা প্রত্যাহার করা হয়।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর