দেশে
ফিরলে কোনো মব বা বেআইনি
পরিস্থিতির মুখে পড়তে হবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনের আওতায় পুরোপুরি ন্যায়বিচারের মুখোমুখি হবেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে ডা. জাহেদ বলেন, তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তা-ই হবে। উনি এলে আমরা খুশি। কেননা তাকে আর বেঁধে আনতে হলো না।
সাবেক
রাষ্ট্রপতি এরশাদের প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রীর তথ্য
উপদেষ্টা আরও বলেন,
এরশাদ পতনের পরও দেশে ছিলেন। কারাবরণ
করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। শেখ হাসিনা কারও প্রতি সুবিচার না করলেও বর্তমান
সরকার তার সঙ্গে পূর্ণ ন্যায়বিচার করবে।
বিডি২৪অনলাইন/ আইডিএস/এমকে