মন্তব্য
দেশের রাজনীতিতে গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কিছু কিছু রাজনৈতিক দল । তবে তার দল বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি মানুষের ও দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। বিএনপির খাল খনন, নদী ড্রেজিং ও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সবকিছুই মানুষের কল্যাণের জন্য।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে