দেশের ভোটার ১২ কোটি ৯২ লাখ

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬


দেশে বর্তমানে ভোটার সংখ্যা মোট ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত  ১৮ বছর পূর্ণ হওয়া বয়সীরা হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। বাকি ১ হাজার ২৯৭ জন  হিজড়া ভোটার।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর