বাইসাইকেল পাবে তিন লাখ মেধাবী ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬


দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ-দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা  একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকারিভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বুধবার  (২৫ নভেম্বর) সচিবালয়ে ছাত্রীদের বিতরণের জন্য বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এরপর কিছু সময় বাইসাইকেল চালান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার  বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল-মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর