মন্তব্য
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৪টি এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত ১টি প্রকল্প রয়েছে।
প্রকল্পগুলো
বাস্তবায়নে বরাদ্দ ধরা হয়েছে ২৪ হাজার
১১০ কোটি ৬৬ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে
একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক
রহমান সভাপতিত্ব করেন।
এসব প্রকল্প বাস্তবায়নের ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে