সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় গ্র্যান্ড প্যালেস হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
তার আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে রাখে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। দীর্ঘ সময় পরিচয় যাচাইয়ের পর বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটক অপর দুজন হলেন আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন। এছাড়া টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেনকেও আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
বিডি২৪অনলাইন/সি/এমকে