ঢাকাসহ দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব জেলায় মোতায়েন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বাকি জেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে।
সংশ্লিষ্ট
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব জেলায় দায়িত্ব
পালন করছেন বিজিবি সদস্যরা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে