বিয়ের ৯ মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে শিমুলের মৃত্যু

শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
২৫ নভেম্বর ২০২৬


চট্টগ্রামের সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিক (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালাপানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিমুল বণিক উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার মৃত বিষ্ণু বণিকের ছেলে। গত বছরের ২৭ নভেম্বর তিনি বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন।

জানা যায়, শিমুল রাজমিস্ত্রির কাজ করতে কালাপানিয়া ইউনিয়নে যান। কাজের বিরতিতে হাত-মুখ ধোয়ার জন্য পাশের একটি পুকুরে নামেন। এ সময়  বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।  তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই পুকুরে আগে থেকেই পানি তোলার জন্য বৈদ্যুতিক পাম্প বসানো ছিল।  পাম্পের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় পানি বিদ্যুৎতায়িত অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল বণিক কয়েক বছর প্রবাসে ছিলেন।  বিয়ের মাত্র নয় মাসের মাথায় তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর