মন্তব্য
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী
জানান, কিছু কিছু
পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও
থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের
সঙ্গে যুক্ত আছে। তাদেরকে সতর্ক করা হয়েছিল, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া কাজ করে, জনসেবায়
নিয়োজিত রাখে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত
কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে
পারে, সেটা কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত
হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে