চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে ফল প্রকাশের দিন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, প্রধানমন্ত্রীর জাপান সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এ কারণে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এদিকে পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
আগের মতোই অনলাইন
ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে
পারবে বলে জানা গেছে।
২
জুলাই এইচএসসি
ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা
শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত
নেওয়া হয়। এবার ১১টি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০
হাজার ৫৮৩ জন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে