মন্তব্য
আইনজীবী পেশায় তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত হয়েছে। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরতদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সভায় সর্বোচ্চ এ বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে