যুক্তরাষ্ট্র
ও ইরানকে দ্রুত উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায়
উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।
তুর্ক বলেন, হামলা পুনরায় শুরু হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তিনি। সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল এমন এই সংকটের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আবারও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা।
বেসামরিক মানুষের হতাহত হওয়ার সাম্প্রতিক খবর বিশেষভাবে উদ্বেগজনক। এর মধ্যে হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনাও রয়েছে।
বিয়ের
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত চারজন নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে তুর্ক বলেন, বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার
ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগের।
বিডি২৪অনলাইন/আইডএস/এমকে