আ.লীগের অপতৎপরতায় মোটেই শঙ্কিত নয় সরকার

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬


সাম্প্রতিক দেশে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ  বিভিন্ন অপতৎপরতায় মোটেই  শঙ্কিত না সরকার । এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন,  আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড নতুন নয়। তাদের অপতৎপরতা আগে থেকেই দৃশ্যমান ছিল। এগুলোতে খুব একটা মনোযোগ দিচ্ছে না সরকার।

লকডাউন ঘিরে বাসে অগ্নিসংযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কিছু বাস, পরিত্যক্ত বাস এবং যেগুলো চালক হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্কিং করা থাকে রাতে, সেগুলো টার্গেট করে দু-একটাতে অগ্নিসংযোগ করেছে। এগুলোও ফাইন্ড আউট করার চেষ্টা করা হচ্ছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তাদের শনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেই আওয়ামী শক্তি এক হাজার ৪০০ লোকের প্রাণ নিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা চালিয়েছে- সেই গণহত্যাকারীরা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি, ভুল স্বীকার করেনি, উচ্চবাচ্য করছে বিদেশে বসে। তাদের এসব অপতৎপরতায় আমরা মোটেই শঙ্কিত না। তিনি বলেন, তাদের কখনো এই দেশে রাজনৈতিকভাবে গ্রহণ করবে না এই জাতি। এগুলো অপাংক্তেয়। তারা ডিসেম্বরে ফিরবে বলে, না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে  কোনো মনোযোগ নেই সরকারের।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর