গুরুদাসপুরে দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত ১৪

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
১৯ সেপ্টেম্বর ২০২৬


নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের মধ্যে মারামারিতে ১৪ জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হলেও থমথমে অবস্থা বিরাজ করছে।

সরেজমিনে জানা যায়, কুমারখালি মৌজার ১৬ শতাংশ জমি প্রায় ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন স্থানীয় ময়নাল মন্ডল। সম্প্রতি প্রতিবেশী নজরুল ইসলাম তার সহোদররা  ওই জমির কিছু অংশ তাদের দাবী করে আসছেন। ঘটনার আগে ময়নাল মন্ডল ওই জায়গায় বাঁশের বেড়া দিচ্ছিলেন। এতে প্রতিপক্ষ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে অন্তত ১৪ জন গুরুতর আহত হন।

আহতরা হলেন- ময়নাল মন্ডল, তার ছেলে সোহেল রানা, নাজিম মন্ডল, জাহিদুল ইসলাম, শরিফা খাতুন, সুলতান আলী, ডাবলু, রাব্বি, জাহানারা, সনে খাতুন। তাদের মধ্যে ময়নাল, জাহিদুল, সুলতান, সোহেল ডাবলুকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের সাইদুল ইসলাম,  হাকিম উদ্দিন, রফিক রঞ্জু আহত হন। এদের মধ্যে সাইদুলের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন- 'পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের বিরুদ্ধে মামলা আইনি প্রক্রিয়া চলমান আছে।'

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর