শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬


দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ কথা বলেন তিনি।

 

উপদেষ্টা মাহদী আমিন বলেন,  কোনো অপরাধী  সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক দলের প্রভাব খাটানোর চেষ্টা করলেও তাকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি বলেন,  যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানেই দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সরকার যে কোনো ধরনের অস্থিতিশীলতা কঠোর হস্তে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর