বর্তমান
সরকার এখন মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু
মাহমুদ চৌধুরী। তিন বলেছেন, ক্ষমতায় আসার পর প্রকল্প গ্রহণের
ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত
করতে কতগুলো কঠোর মানদণ্ড বা বেঞ্চমার্ক নির্ধারণ
করেছে বর্তমান সরকার।
রোববার
(১০ মে) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে একটি
প্রকল্পের উদ্বোধনী সভায় এ কথা বলেন। মন্ত্রী
জানান, বিগত দিনের
দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে
এখন থেকে যে কোনো প্রকল্প
হাতে নেওয়ার আগে তার ভ্যালু, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান
সৃষ্টির সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারি টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা। তাই প্রতিটি প্রকল্পের পেছনে সুনির্দিষ্ট চিন্তাভাবনা, আউটপুট এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে পরিকল্পনা কমিশনে থাকা প্রায় ১৩০০ প্রকল্পের অনেকগুলোতেই কোনো রিটার্ন বা কর্মসংস্থানের সুযোগ নেই। এছাড়া এসব প্রকল্পে পরিবেশগত দিক বিবেচনা করা হয়নি। তাই সেগুলো বাতিল করা হচ্ছে।
বাংলাদেশ২৪অনলাইন/ইএম/এমকে