আইনশৃঙ্খলা অবনতির যে কোনো অপচেষ্টা মোকাবিলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পুলিশকে।  একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক মাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশনাও দেন আইজিপি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর