প্রথমবারের
মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে ঢাকায় আগামী পহেলা ডিসেম্বর এ সম্মেলন হবে।
এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও দেশের ৮ বিভাগের ৮ বিভাগীয় কমিশনার সম্মেলনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন হবে।
এসব
অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ
নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে