মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল অভ্যন্তরীণ কারণে

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬


অভ্যন্তরীণ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ঢাকা  সফর বাতিল করেছেন। রোববার (২৯ নভেম্বর)  এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের সফরই পিছিয়ে দিয়েছেন তিনি।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে সফরের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান।

২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকায় সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর