অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬


হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও কোনো রাজস্ব পাচ্ছে না সরকার। প্রিমিয়াম জমা হচ্ছে না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা। এই অনিয়মে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী মহল থেকে বাধা আসা শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার মিরপুর-২-এ অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী জানান, আমদানির ক্ষেত্রে এলসি  খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হচ্ছে। কিন্তু পণ্য দেশে আসার পর প্রিমিয়াম পরিশোধ না করেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে। এভাবে বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও কোনো রাজস্ব পাচ্ছে না সরকার।

মন্ত্রী বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং পুঁজিবাজারের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা না থাকলে ব্যবসার খরচ কমানো, স্বচ্ছতা আনা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব নয়। দেশের বিনিয়োগ পরিবেশের সঙ্গে তাল মেলাতে, স্বচ্ছতা বাড়াতে এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) বৃদ্ধি করতে ডিজিটাল আন্তঃসংযোগ অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর