সয়াবিন তেলের দাম আটকে রেখেছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬


প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। এক ধরনের চাপ প্রয়োগ করেই তাদের রাজি করানো হয়েছে।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা  বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন রমজান ঘিরে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়েও উদ্বেগের কারণ নেই বলেও এ সময় জানান মন্ত্রী।

ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সয়াবিন ও পাম তেল দেশে উৎপাদিত হয় না। আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্যের দাম ওঠানামা করলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে বলও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর