নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬


 

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ১৬ ডিসেম্বর। জাতির বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যূ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর  মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে এ নিয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তাতে সম্মতি দেন তিনি।

উল্লেখ্য, বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থাই বেশ নাজুক বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। এগুলোর অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে এলে  সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর