ডিসেম্বরে দেশে ফিরবে না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে  তাকে।

বৃহস্পতিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। শেখ হা‌সিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিতে রয়েছে উল্লেখ করে হুমায়ুন ক‌বির বলেন, তাকে নিয়ে বিপদে রয়েছে ভারত সরকার ।

শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে। আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি।  প্রত্যর্পণের মাধ্যমেই শেখ হাসিনাকে  বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর