সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬


দেশের বাজারে বোতলজাত ও খোলা- দুধরণের সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত এবং খোলা- উভয় ক্ষেত্রে প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত  হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটারে ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা  ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায়   দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর