১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার দেশ থেকে ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে বাংলাদেশকে বিচার করবে তারা। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারকে ধন্যবাদও জানান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর