মন্তব্য
শিক্ষকদের
ক্লাসের বাইরে পড়ানো বিষয়ে শিক্ষামন্ত্রী
ড. আ ন ম
এহছানুল হক মিলন বলেছেন- অনেক
শিক্ষক আছে, যারা ক্লাসে না পড়িয়ে কোচিং
সেন্টারে পড়ায়। এখন ক্লাসে পড়াতে হবে, শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী মিলন আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। কোনো সুযোগ-সুবিধাও পাবে না।
বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, তারা রাষ্ট্রদ্রোহী কোনো মিছিল-মিটিংয়ে যেতে পারবেন না। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে