মন্তব্য
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে পিকআপে করে এসে বাসভবনের চালে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভোর ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন।
তিনি
বাংলাদেশ ২৪ ডটকমকে জানান,
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ
চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে