সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬


 

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই সরকারের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এৎ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে  সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত হয়নি। সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর