মন্তব্য
আগামী
৭ জুন ত্রয়োদশ
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয়
বাজেট পেশ ও পাস করার
কার্যক্রম সম্পন্ন হবে।
সংবিধানের
৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত
ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন ডেকেছেন। বৃহস্পতিবার
(০৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তি দ্বিতীয় অধিবেশন আহ্বানের
বিষয়টি জানানো হয়েছে।
প্রতি
বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন ডাকা হয়। এ অধিবেশন
বাজেট অধিবেশন হিসেবে পরিচিত।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে