এবার দেশে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরকারি হিসাবে চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে এবার। তাছাড়া সীমান্ত দিয়ে কোরবানির পশু অবৈধভাবে যেন দেশে ঢুকতে না পারে, সেজন্য কঠোর নজরদারি করবে আইনশঙ্খলা বাহিনী।
কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে রোববার (৩ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, এ বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। তিনি জানান, গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে