মন্তব্য
দেশের বাজারে মে মাসের জন্য জ্বালানি তেলের বর্তমান দর অপরিবর্তিত রেখেছে সরকার। এতে এপ্রিল মাসে নির্ধারিত দামেই ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয় দাম। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে