শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬

দেশের শেয়ারবাজারে  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে। সেই কমেছে মূল্য সূচক, লেনদেনের পরিমাণ।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান।  লেনদেনের শেষদিকে দরপতনের মাত্রা বেড়ে যায়। ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি সবকটি মূল্য সূচক কমেছে।

ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় জায়গা পেয়েছে ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২০টির, অপরিবর্তিত আছে ৫৬টির দাম। আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে হাজার ২৮৬ পয়েন্টে, বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক   পয়েন্ট কমে হাজার ১৭ পয়েন্টে  এবং ডিএসই শরিয়াহ সূচক পয়েন্ট কমে হাজার ৫২ পয়েন্টে নেমে গেছে।

এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬৪ কোটি লাখ টাকা। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকা। হিসাবে লেনদেন কমেছে ২৩ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে  অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ১৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ২০টির। লেনদেন হয়েছে মোট ৪৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিনের লেনদেন ছিল ২৪ কোটি ৩১ লাখ টাকা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর