শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন করায় ৫ জনকে কারাদণ্ড

রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী
১৭ জুলাই ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ এ দন্ডাদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত  ঝগড়ারচড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

দন্ডিতদের মধ্যে মো. টুটুল হাওলাদার, দিলীপ চন্দ্র ঘোষ ও মো. শাহিনুর রহমান শাহিনকে ৩০ দিন এবং মো. ইয়াসিন, ও মো. বাবুলকে ৩ দিন বিনাশ্রম জেল খাটতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখে। এ অবস্থায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায়  ৩ জনকে ৩০ দিন ও ২ জনকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

 

 



মন্তব্য
জেলার খবর