উপপরিচালক ওয়াহিদুজ্জামানকে শোকজ

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১০ মার্চ ২০২৬

 

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্বে থাকা (অতিরিক্ত) .কে.এম ওয়াহিদুজ্জামানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ)  করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা ( মার্চ)  তাকে নোটিশ পাঠিয়েছেন। কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে একতরফাভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে .কে.এম ওয়াহিদুজ্জামান অফিসের শৃঙ্খলা সরকারি কর্মচারীর নৈতিক আচরণবিধির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। তিনি তার সহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করেন, যা কর্মস্থলের পরিবেশ শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ টেলিফোনে অভিযোগ জানিয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর