দেশে জাতীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে,সেটা নিয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাব এসেছে। এর মধ্যে সংসদের উচ্চকক্ষ বহাল রেখে সেখানে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি এবং ওই কাঠামোর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ধারণাও রয়েছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে এসব প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠনপদ্ধতি, কাঠামো, আকার, কার্যপরিধি ও এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন ধারণা তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। তবে এখন পর্যন্ত কমিটির কাছে কোনো নির্দিষ্ট প্রস্তাব আসেনি।
মন্ত্রী
সালাহউদ্দিন আহমদ
বলেন, সংসদের উচ্চকক্ষ গঠন হলে, সেটি সংসদের একই মেয়াদে বহাল রাখার ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে উচ্চকক্ষের
মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ রাখা যায় কি না, সে
প্রস্তাব এসেছে। এ ব্যবস্থায় উচ্চকক্ষের
জন্য ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে
তাকে স্পিকারের দায়িত্ব দেওয়ার ধারণাও এসেছে। বিকল্প হিসেবে সরকারি দল ও বিরোধী
দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের পর তাকে তত্ত্বাবধায়ক
সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে। এছাড়াও স্পিকার ছাড়া অন্য উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এসব ধারণা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটির বৈঠকে প্রস্তাবগুলো পর্যালোচনা হবে। প্রতিবেদন তৈরির সময় বিভিন্ন মতামত ও বিকল্প তুলে ধরা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে বিল আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে