আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পতিত শক্তি। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক মাধ্যমে জেনেছি। চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে সরকার।
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে