সাংবাদিক আলিফ হত্যা, গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
২০ অক্টোবর ২০২৬


নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার অপূর্বের (২২) ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার  রাত ১২টার পর দুর্গাপুর শহরের সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেফতার করে পুলিশ। তিনি উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে অপূর্ব দিনের বেলায় আত্মগোপনে থেকে গভীর রাতে বের হতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সোমবার দুপুরে অপূর্বকে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। এদিনে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ভূঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর