মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেফতার

এ এম ফাহাদ, খাগড়াছড়ি
২০ অক্টোবর ২০২৬


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২ টি চাকু, নগদ ৫৯ হাজার টাকাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা- উপজেলার বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন (২৪), একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়া এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. আবু মুছা (২৭) ও মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মো. হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ভুজপুর বাগান বাজার এলাকার গরু ব্যবসায়ী কামরুল হাসান হৃদয় (২২) ও তার পিতা আবু আহম্মদ মঞ্জু দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করেন। গত ১২ অক্টোবর  ভারতীয় সীমান্ত ঘেঁষা রামগড় সীমান্ত সড়ক দিয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে গরু কিনতে যাওয়ার পথে  চালিতাছড়া শয়তানের টিলা নামক এলাকায় ডাকাত দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর মারধর করে তাদের কাছ থেকে ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে ভুক্তভোগী মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, আটককৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর