চলতি অর্থবছরে করা কঠিন হবে সব স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬


 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চিন্তাভাবনা করা হবে। তবে চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন করা কঠিন হতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন  জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে  কাজ করতে হচ্ছে  কমিশনকে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, ইউপি নির্বাচনের তফশিল ঘোষণার আগে  সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।  এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।   নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম ধাপের ইউপি নির্বাচনে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর