৫ মাসে মন্ত্রিসভার ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬


বিগত ৫ মাসের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলে বিএনপি সরকারের মন্ত্রিসভার তিনজন পদত্যাগ করেছেন। এছাড়া একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যও পদত্যাগ করেছেন এ সময়ের মধ্যে। 

সবশেষ সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে নামেন তিনি। সেখানে তাকে এবং তার সঙ্গে থাকা সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এরপর গেল রোববার তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী- এমন খবর সামনে আসে।  

ইশরাক হোসেনের আগে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গত ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এরপর গত ২২ আগস্ট পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। যদিও ওইদিনই মন্ত্রীর পদমর্যাদায় জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগের দিন তথ্যমন্ত্রীর দায়িত্ব পান আন্দালিভ রহমান পার্থ।

এদিকে রাজধানী ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর