স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, আগের মতোই  এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত অংশ নিতে পারবেন।   

সোমবার (১৯ অক্টোবর)  ঝিনাইদহে সাংবাদিকদের এ কথা বলেন। সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ  প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ করলে সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি। ইতিমধ্যে তিনি তা প্রমাণ করেছেন ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর